মালদা, নিজস্ব সংবাদদাতা:- শহরের পাশাপাশি গ্রাম বাংলাতেও উপ্চে পরা ভীর অষ্টমীর রাতে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে দর্শনার্থীদের ঢল, টেরাকোটার শিল্পকর্মে মুগ্ধ সকলে। দুর্গাপুজোর অষ্টমীর রাতে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ক্লাবের ৬৩তম বর্ষের পুজোয় গ্রামীণ বাংলার ঐতিহ্য ও টেরাকোটার শিল্পকর্মের বিশেষ আকর্ষণ দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। মণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও বাংলার লোকশিল্পের নিপুণ কারুকার্য দর্শনার্থীদের নজর কাড়ে। সপ্তমীর রাতে উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে গোটা পুজো প্রাঙ্গণ।
শহরের পাশাপাশি গ্রামেও পুজো দেখতে উপচে পড়া ভিড়, অষ্টমীর রাতে জমজমাট বুলবুলচণ্ডীর মণ্ডপ।












Leave a Reply