হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিক পাড়ায় অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালাল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিক পাড়ায় অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালাল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। রাতের অন্ধকারে এলাকার একটি বড় পুকুর ভরাট হচ্ছিল বলে অভিযোগ। বাসিন্দা মহলের অভিযোগের পেয়ে এদিন সকালে অভিযান চালায় ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার সহ অন্যান্য আধিকারিকেরা। তাদের নেতৃত্বে এদিন পুকুরটি পুনরুদ্ধার করা হয়। পুকুরের একাংশের জমি মাফিয়া ভরাট করে দিয়েছিল। এদিন হাইড্রোলিক মেশিন নামে পুকুরটি পুনরুদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *