সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা,যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেরই মৃত্যু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা,যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেরি মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাঁথি এলাকার দলসাই এলাকার জাতীয় সড়কে, সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে উল্টো দিক থেকে আশা প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি, প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেরই ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ছোট্ট গাড়িটিতে চারজন ব্যক্তি ছিলেন, তবে তাদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটি নদীয়া জেলার, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি এই ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়ক জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *