দিশারী সংকল্পের সভাপতি অমল বসু উদ্বোধন করেন ‘মন ভালো করার বেঞ্চ’।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মনের বিষাদ দূর করে প্রকৃতির কাছে আসতে। নদীর কাছে আসতে নদীকে ভালোবাসতে । মন খারাপের উপশম হিসেবে
দিশারী সংকল্পের উদ‍্যোগে শুভ সূচনা হল ‘মন ভালো করার বেঞ্চ’।
আত্রেয়ী নদীর পারে ডাঙ্গি ঘাটে আজ(১৭ মে ২০২৪) এই মন ভালো করার বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন দিশারী সংকল্পের সভাপতি অমল বসু। সঙ্গে ছিলেন সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, সদস‍্য বিজন সরকার, উজ্জ্বল মণ্ডল, সনাতন প্রামাণিক,.সুমন সরকার।
সভাপতি অমল বসু, সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল আহ্বান করেন
‘আপনারা সবাই আসুন। মন ভালো করার বেঞ্চে বসুন। সকালের নরম আলো ও নদীকে অনুভব করুন। আত্রেয়ীর পার থেকে বিকেলে অপরূপ সূর্যাস্ত দেখুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *