মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা রামচক থেকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী’র সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।তবে এইদিন মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন লক্ষ্য করা যায়। রাস্তার পাশে কাতারে কাতারে মানুষ মিঠুন চক্রবর্তী’কে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। ক্যামেরা বন্দি করে নায়কের ছবি। ব্যাঞ্জ ও বাজনা সহকারে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো এগিয়ে বারাতলায় গিয়ে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *