বাবুদিঘী কলোনি এলাকায় বুড়িমা র পুজো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর(হরিরামপুর) হরিরামপুর থানার অন্তর্গত বাবুদিঘী কলোনি এলাকায় প্রতিবছর জৈষ্ঠ মাসের প্রথম শনিবার পূজিত হন বুড়িমা এবারও তার অন্যথা হয়নি l। পুজোর নিয়ম নীতি মেনে প্রত্যেক বছরের মত এইবছরও পুজিত হচ্ছেন মা। বুড়িমা কালী তলার বুড়িমা পুজোতে হরিরামপুর সহ আশে পাশের এলাকার কয়েক হাজার মানুষজন ভিড় জমান । দীর্ঘ কয়েক যুগ ধরে হয়ে আসছে এই বুড়ী মায়ের পুজো । ভক্তরা নিজের সাধ্য মতো মায়ের থানে ভোগ অর্পণ করেন। এই পুজো কে কেন্দ্র করে ছোটখাটো মেলাও বসে এইদিন। উপস্থিত সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *