স্টেশনের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে শনিবার বালুরঘাট স্টেশনে আসেন রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট স্টেশনের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে শনিবার বালুরঘাট স্টেশনে আসেন রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। ডিআরএমের সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বালুরঘাট স্টেশনে এসে খতিয়ে দেখেন সিক লাইন ও পিট লাইনের কাজ। এছাড়াও বালুরঘাট স্টেশনে রেলের অন্যান্য কাজ চলছে সেসব কাজ সরেজমিনে খতিয়ে দেখেন সুরেন্দ্র কুমার।

বালুরঘাট রেল স্টেশন থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার আরো ট্রেন চালু করতেই সিকলাইন পিট লাইনের কাজ শুরু হয়। এছাড়াও বালুরঘাট স্টেশনে প্ল্যাটফর্ম দীর্ঘ করা, তৃতীয় প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে। স্টেশনে বৈদ্যুতিক চলন্ত সিঁড়ি তৈরির কাজ চলছে। এ সমস্ত পরিদর্শন করতেই এদিন বালুরঘাট রেল স্টেশনে আসেন ডিআরএম সুরেন্দ্র কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *