আড়গোয়ালে প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পথসভা ও যোগদান কর্মসূচী ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের
আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে মিছিল ও পথসভা হয় । এই প্রথসভায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতা কর্মী যোগদান করেন।
আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে কালির বাজার পযর্ন্ত এই মিছিল হয়। মিছিলের পরে কালির বাজারে পথসভা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা,
আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান সেক মালেক আলী, জেলা পরিসদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *