রাস্তায় নিকাশি নালা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যায় পড়ে এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে রাস্তায়। কামারপাড়ার মধ্যপাড়া এলাকার রাস্তায় নিকাশি নালা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যায় পড়ে এলাকাবাসী।
বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত কে বারবার জানিয়েও কাজ হয়নি।
যদিও, তৃণমূল পরিচালিত অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে।
অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নারায়ন মহন্ত যানান,৭মাস হলো ক্ষমতায় আসা,রাস্তার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই মানুষের বর্ষায় চলা দুর্ভোগ দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *