এক টিকিটে কোটিপতি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৪ মে: কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বট কৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস। আগামী দিনে লটারির টাকা দিয়ে নিজের একটা বাড়ি ও ছেলে মেয়েদের পড়াশোনার করাবেন বলে বিশ্বনাথ চৌধুরী এবং তার স্ত্রী জানিয়েছেন। এদিকে কোটিপতির খবর পাওয়ার পর থেকে আতঙ্কে ও ভয়ে আছেন ওই সবজি ব্যবসায়ী।

জানা গিয়েছে, বিশ্বনাথবাবুর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজকার রুটিন। প্রতিদিন মেরে কেটে দুশো টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে বিশ্বনাথবাবুর। এদিকে ছেলে মেয়েরা বড় হচ্ছে। পড়াশোনা খরচ বাড়ছে। সঙ্গে বাড়ছে সংসার খরচ। সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচালিকার কাজ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *