তৃণমূল বিজেপি সংঘর্ষ, এই ঘটনায় অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত বলে জানা গিয়েছে ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোটের আগের রাতে ফের উত্তপ্ত বিজেপি তৃণমূলের সংঘর্ষে পূর্ব মেদিনীপুর জেলার ময়না।
ময়নার বাকচার ইজমালিচক এলাকায় উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষ, এই ঘটনায় অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে । তাকে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *