আপন খেয়ালে স্নান করছে গজরাজ, এমন দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জয়ন্তী রাজাভাতখাওয়া, জঙ্গল সাফারিতে দেখা মিলল এক মন মাতানো দৃশ্য। আপন খেয়ালে স্নান করছে গজরাজ। এমন দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা। জঙ্গল সাফারিতে হাতি হরিণ বাই সন সহ অন্যান্য বন্য জন্তুর দেখা পেতে মুখিয়ে থাকেন পর্যটকরা। গজরাজ এর দেখাও মেলে মাঝেমধ্যে। কিন্তু স্নান করার দৃশ্য দেখা যেন সত্যি ভাগ্যের ব্যাপার। এমনই একটি দৃশ্য ধরা পরল রাজাভাত খাওয়া জঙ্গল সাফারিতে। একটি ওয়াচ টাওয়ার এর পাশে জলাশয়ে তীব্র গরম থেকে রক্ষা পেতে আপন খেয়ালে স্নান করতে দেখা যায় বেশ কয়েকটি হাতিকে। এই দৃশ্য যেমন ক্যামেরা বন্দি করতে ভুলেননি পর্যটকরা তেমনি দৃশ্য দেখে অভিভূত তারা। কি জানাচ্ছেন তারা শুনবো….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *