বালুরঘাট থানার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের একটি পাট খেতে শনিবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট থানার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের একটি পাট খেতে শনিবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। তবে ঠিক কি কারনে ওই যুবকের মৃত্যু ঘটলো তা এখনো জানা যায়নি। শনিবার দশটা নাগাদ ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট পুলিশ মর্গে। ওই যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *