কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং এর মধ্য দিয়ে সতর্ক করা হচ্ছে।

পূর্ব মেদিনীপু, নিজস্ব সংবাদদাতাঃ- ক্রমশ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে মাইকিং এর মধ্য দিয়ে সতর্কতা জারি করা হচ্ছে, পাশাপাশি সমুদ্র সৈকতে আশা বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকদের সতর্ক করা হচ্ছে সমুদ্রের নামার বিষয় নিয়ে, রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় বইছে ঝড়ো হাওয়া, শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত, কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং এর মধ্য দিয়ে সতর্ক করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে সুরক্ষিত জায়গায় যাদের আজ বিকেল থেকেই সাধারণ মানুষ থাকে এবং কোনরকম অসুবিধা হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *