পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—এবার ভোট পরবর্তী হিংসার বলি হল মালদায়। এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারতটোলা এলাকায়। জানা গেছে, নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল সেখ। তার পরিবারবর্গ সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সেই সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে খবর। যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছায়। আকমাল সেখ নামে এক কংগ্রেস কর্মীকে রাস্তায় একা পেয়ে তৃণমূলীরা পিটিয়ে খুন করে।এদিকে এই ঘটনার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছে টহলদারি শুরু করেছে। তবে বর্তমানে এলাকার পরিবেশ, পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *