মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সাইকেল চালকের, ঘটনাস্থলে মৃত্যু হল সাইকেল চালকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সাইকেল চালকের। নদীয়ার রানাঘাট থানা এলাকার হবিবপুর জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর শনিবার রাত্রি ১০ টা নাগাদ ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল দুই যুবক, তখনই সামনে চলে আসে এক সাইকেল আরোহী, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে সাইকেল চালক রাস্তাতেই ছিটকে পড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত হয় সাইকেল চালক, তড়িঘড়ি রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও মৃত সাইকেল চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে আহত হয় বাইকে থাকা দুই যুবক তাদেরকে হবিবপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় আশেপাশের এলাকায় দুর্ঘটনার ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *