নেশাই আসক্ত হওয়াতে চলে গেল একটি প্রাণ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রতিদিন মধ্যপান করে বাড়িতে করত অশান্তি, গতকাল রাতে একই অশান্তি চরমে ওঠায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম মনু অধিকারী বয়স ৫২ বছর। বাড়ি নদিয়ার ফুলিয়ার বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতে। ওই ব্যক্তির স্ত্রী সহ দুই পুত্র সন্তান রয়েছে, কিন্তু প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত। পরিবারের দাবি, গতকাল রাত্তি ৯টা নাগাদ হঠাৎ ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। কিছু সময় বাদে পরিবারের লোকজন দরজা খুলতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। রবিবার মৃত দেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশমর্গে পাঠানো হয়। অন্যদিকে আত্মহত্যার ঘটনায় পিতা হারা হলো যেমন দুই সন্তান, তেমনি কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *