আদিনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার গাজোল আদিনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল। মালদা জেলার গাজোল ব্লক এলাকায় অবস্থিত রয়েছে এই আদিনা ইকো পার্ক। সোমবার গাজোল ব্লক প্রশাসন এবং গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আদিনা ইকো পার্কে সেনেটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিং উদ্বোধন করা হয়। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল ব্লক পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। পাশাপাশি এই দিন এই মেশিনের সাহায্যে কিভাবে ন্যাপকিন ব্যবহার করা যায়। এই বিষয়ে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরা হয়। এই মেশিন উদ্বোধনে অনেকটাই উপকৃত হবে মহিলারা বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *