রানাঘাট রথতলা এলাকায় এক যুবককে খুন করে মেরে ফেলার চেষ্টা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘটনাটি গতকাল রানাঘাট রথতলা এলাকায় ঘটেছে। সূত্রের খবর গতকাল দুপুরে ১২ টা নাগাদ রানাঘাট রথতলার এক দোকান থেকে বিজয় হেলা নামে এক যুবক ঠাণ্ডা পানীয় জল কিনছিল, হঠাৎই সোনু ডোম , যতীন ডোম, জিতু ডোম, রোহিত হেলা,রাকেশ হেলা, অভিষেক হেলা নামের ৭ জন যুবক একটি লোহার পাত দিয়ে মাথার পেছনে আঘাত করে, সঙ্গে সঙ্গে অচৈতন্য অবস্থায় রেললাইনে লুটিয়ে পরে। তারপর বাড়িতে খবর দিলে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজয় হেলার স্ত্রী ও জামাইবাবুর প্রতিও তারা অত্যাচার চালায়। পরিবার সূত্রে জানা যায় হিংসার জেরে এমন ঘটনা ঘটিয়েছে। বিজয় হেলার পরিবার শাস্তির দাবি জানিয়ে রানাঘাট থানার দ্বারস্থ হয় । এদিকে এই ৭ অভিযুক্ত পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *