রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  জামাইষষ্ঠীর কারণে ঘরে নাথাকার জন্য রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর মেলের মাঠ এলাকার। পরিবার সূত্রে খবর বাড়ির ছেলে গণেশ দেবনাথ কর্মসূত্রে বাইরে থাকেন। তবে জামাই ষষ্ঠীর কারণে বাড়ির বৌ গিয়েছিলেন বাপেরবাড়ি। শশুর শাশুড়ি ছিলেন পাশের ঘরে। রাত আনুমানিক ২ তো নাগাদ চোর আসে বাড়িতে। তালা দেওয়া ঘরের তালা ভেঙে, আলমারিতে রাখা সোনার গহনা এবং নগত ৩হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর। যদিও গণেশ বাবুর মা বিষয় টি দেখেফেলেন,এবং চিৎকার চাঁচামেচি শুরু করলে চম্পট দেয় চোর। ততক্ষণাৎ এলাবাসী ছুটে আসে এবং খবর দেওয়া হয় গণেশ বাবুর স্ত্রীকে। তিনিও রাতেই বাড়িতে আসেন চুরির খবর পেয়ে। তবে গণেশ বাবুর স্ত্রীর অভিযোগ জানাশোনার মধ্যেই কেও এই ঘটনার সাথে যুক্ত। তবে তারা অত্যন্ত অভাবী পরিবার। এই ঘটনায় রীতিমতো দিশেহারা তারা। যদিও পরবর্তীতে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ আসে। তবে দেবনাথ পরিবারের তরফে থানায় অভিযোগ করা হবে বলেও জানা যায়। যদিও ঘটনার পর কিভাবে চুরির ঘটনা ঘটলো তার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *