নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়ালো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বন্ধ বাড়ির ভেতর থেকে একাধিক বস্তা ভর্তি নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। সূত্রের খবর নদীয়া জেলার বেতাই অঞ্চলের বেতাই লালবাজার মাঠের পাড়ায় একটি বাড়ি কিনে গোডাউন তৈরি করেন এক ব্যক্তি। ওই বাড়িতে দীর্ঘদিন কেউ থাকে না। গোপন সূত্রে খবর পেয়ে আজ পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালালে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল ১১ বস্তা উদ্ধার করেছে। এর পাশাপাশি দুজনকে আটক করেছে এদের নাম যথাক্রমে অরিন্দম রায় বয়স ১৭ অন্যজনের নাম শুকদেব পাইন বয়স ১৮। কিভাবে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল ওই বাড়ির ভেতরে এলো কারা এই কাজের সঙ্গে নেপথ্যে যুক্ত রয়েছেন এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। দীর্ঘদিন ধরেই নদীয়ার বিভিন্ন স্থান থেকে বারংবার একাধিক ফেনসিডিলের বোতল উদ্ধারের ঘটনার সামনে এসেছে। যা বর্তমান যুবসমাজকে মাদকে নেশাগ্রস্ত তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে বলেই মনে করছেন সমাজের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *