হাওড়া এ জে সি বোস বি গার্ডেন থানার অন্তর্গত দানেশ শেখ লেন বনান্তর সরকারি আবাসনে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সরকারী আবাসনে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়া বি গার্ডেন থানা এলাকায। ঘটনাটি ঘটেছে হাওড়া এ জে সি বোস বি গার্ডেন থানার অন্তর্গত দানেশ শেখ লেন বনান্তর সরকারি আবাসনে। ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন বাদিন্দারা। অনুমান আবাসনের ওপর থেকে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ এই ঘটনা ঘটে। অশ্রুকনা মোদক (৬৭)নামে ওই বৃদ্ধা বেশ কিছু দিন ধরে আর্থরাইটিস রোগে ভুগছেন। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। বি পি/৬ নম্বর আবাসনে তৃতীয় তলে থাকতেন তার স্বামী ছেলে বৌমা নাতির সাথে। ওই আবাসনে যে দিকে থাকতেন তার পাশের ফ্লোরের নীচে তাকে পড়ে থাকতে দেখা যায়। তার মাথার সামনে আঘাতের চিহ্ন , হাতে রক্ত দেখা যায়।এখানেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা যে ঠিকমতো হাটতে না পারলেও ওখানে ওই বৃদ্ধা কিভাবে পৌঁছালেন? পুলিশ জানিয়েছেন তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্টে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানতে পারা যাবে।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে তদন্ত করা হচ্ছে।অন্যদিকে এই ঘটনার পর ওই পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।অশ্রুকনা দেবীর ছেলে সুব্রত মোদক বলেন কিভাবে এই ঘটনা ঘটলো তারা বুঝতে পারছেন না। পুরো ঘটনাটি তদন্ত শুরু করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *