নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দিন দিন ফালাকাটা ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা। সোমবার ভোর রাতে রাতে হামলা চালিয়ে একটি ঘর ভাঙল হাতি। সাবাড় করল ওই ঘরে মজুত খাদ্যদ্রব্য। নষ্ট করে আসবাবপত্র। ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড় বেলতুলিতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে প্রায় ১০ থেকে ১২ টি হাতি বের হয়ে আসে পশ্চিম ঝাড় বেলতুলি এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। সকলই গভীর নিদ্রায় মগ্ন ছিল। হটাৎ ঘর ভাঙার আওয়াজ শুনেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও এলাকায় হাতির হামলার ঘটনা ঘটেনি। এইবার প্রথম। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের ঘর ভেঙে তছনছ করে হাতি গুলি। এদিকে ঘরে মজুত রাখা ধান ভুট্টা চাল ডাল ইত্যাদি খেয়ে নিমিষে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। পাশাপাশি হাড়ি করাই গামলা জলের মোটর ভেঙেচুরে শেষ করে দেয় হাতির দলটি। বেশ খানিক্ষণ তান্ডব চালিয়ে ভোরের দিকে তারা জঙ্গলে চলে যায়। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। বনদপ্তর সূত্রে খবর, ‘ক্ষতিগ্রস্ত পরিবার টি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।’
ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড় বেলতুলিতে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা।












Leave a Reply