আইহো অঞ্চলের চাঁদপাড়া, চৌধুরীপাড়া , এলাকার মুসলিম সম্প্রদায় মানুষেরা সোমবার সকাল বেলা ঈদের নামাজ পড়লেন এবং বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দোয়া মাগফেরত কামনা করেন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মালদহের বিভিন্ন জায়গায় সাথে, আইহো ঈদগাহ ময়দানে ইদুজ্জোহা উপলক্ষে আইহো অঞ্চলের চাঁদপাড়া, চৌধুরীপাড়া , এলাকার মুসলিম সম্প্রদায় মানুষেরা সোমবার সকাল বেলা ঈদের নামাজ পড়লেন এবং বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দোয়া মাগফেরত কামনা করেন।হবিবপুর থানার আই সি তরফে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হয় বিভিন্ন ঈদগাহ।

দেখা যায় প্রতিবারের ন্যায় সোমবার সকাল ৬ টা নাগাদ চাঁদপাড়া মসজিদ থেকে শোভা যাত্রার শুরু হয় এবং চৌধুরীপাড়া মসজিদে মিলিত হয়ে একসাথে আইহো বাজার এলাকায় শোভা যাত্রা পরিক্রমা করে আইহো ঈদগাহে এসে ইদুজ্জোহা উপলক্ষে ঈদের নামাজ পড়ে তারা দোয়া মাগ ফেরত কামনা করেন, ও একে অপরকে আলীগণ করে শুভেচ্ছা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *