পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে,জানা গিয়েছে মঙ্গলবার বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছিল বিজেপির পঞ্চায়েত সদস্যা মৌমিতা সিংহ কে। মিটিংয়ে যাওয়ার পর থেকে মৌমিতা সিংহের ওপর দফায় দফায় আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তীর পুরোপুরি তৃণমূলের দিকে। অভিযোগ ওঠে তৃণমূল নেত্রীর কল্পনা শীটের নেতৃত্বে এই মারধর করা হয়। বিডিওর উপস্থিতিতে এই ঘটনা ঘটে আহত মৌমিতাকে হাসপাতালে নিয়ে যেতে কোন প্রকার সাহায্য করেনি বিডিও এক প্রকার বিডিও-র মদতে এই মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির।।তাঁকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *