কয়লা বোঝাই মাল গাড়ীতে ধোঁয়া আতঙ্ক।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়লা বোঝাই মাল গাড়ীতে ধোঁয়া আতঙ্ক,ঘটনাস্থলে দমকলের একটু ইঞ্জিন।পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশনে মঙ্গলবার সকালে একটি কয়লা বোঝাই মাল গাড়ি দাঁড়িয়ে ছিলো। হঠাৎ ই গার্ড এবং চালক দেখতে পায় মালগাড়িটির দুটি বগি থেকে ধোয়াত বের হচ্ছে।এরপর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়।জল দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।দমকল ও রেলের প্রাথমিক অনুমান প্রচণ্ড গরমে কয়লায় ঘর্ষণ লেগে ধোঁয়া বের হতে পারে। যাতে কোনো বিপত্তি না ঘটে তাই জল দিয়ে দেওয়া হলো। যদিও এই বিষয়ে দমকল এবং রেল আধিকারিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *