পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, এলাকায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-দুই মোটর বাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ মালদার চাচোল থানার ডাহুকা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম আশরাফুল বয়স(২৯) বাড়ি চাচোল থানার কান্ডারন এলাকায়।এদিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ডাহুক এলাকায় দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর আহত হয় আশরাফুল।তারপর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপারস্পেস্যালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।আশরাফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী ও গোটা পরিবার।

স্থানীয় বাসিন্দ সাদিকুল ইসলাম বলেন,এদিন আমি রাস্তায় যাচ্ছিলাম।তারপরেই লোকজনের ভিড় দেখতে পাই।সেখানে গিয়ে দেখি একজন আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে।তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।তার বাড়িতে ছোট ছোট দুই কন্যা সন্তান রয়েছে।বাড়ির একমাত্র উপার্জন কারি ছিলো সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *