ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চুরির ঘটনা ঘটলো ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কল্লোল কর চিকিৎসার জন্য তিনি বাইরে যান। হটাৎ তিনি দেখতে পান তার বাড়ির সিসিটিভি একদিন বন্ধ হয়ে রয়েছে। এরপর তিনি প্রতিবেশীদের জানালে প্রতিবেশীরা এসে দেখে তার বাড়ির ঘরের দরজা গ্ৰিলের তালা ভাঙ্গা এবং ঘরের ভেতরের আলমারি সব খোলা। তারপর তাকে জানালে তিনি বুঝতে পারেন যে তার বাড়িতে চুরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার তিনি বাড়িতে এসে দেখেন সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। তিনি গোটা বিষয়টি ফালাকাটা থানায় জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *