নৃসিংহ পুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হলো ভাগীরথী নদীর তীরে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ দশম তম বিশ্ব যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশবাসী সেরকমই নদীয়ার একাধিক জায়গায়, যোগাভ্যাসের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ রয়েছেন তারাও এই দিনটিকে বিশেষভাবে পালন করছে আর তাই নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহ পুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হলো ভাগীরথী নদীর তীরে এদিন একাধিক ছাত্রছাত্রীরা যোগ দিবস উপলক্ষে নদীর তীরে যোগ অভ্যাস করেন ৮ থেকে ৮০ সকলেই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব যোগ দিবসে যোগব্যায়াম সম্পর্কে মানুষকে বিশেষ সচেতনতা বার্তা দিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *