আলিপুরদুয়ারের ফালাকাটার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়।মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মুষুলধারে বৃষ্টি। বৃষ্টিতে বিপর্যস্ত জন জীবন। আলিপুরদুয়ারের ফালাকাটার বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুষুলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, বাজার প্রায় জনমানব শূন‍্য হয়ে পড়ে। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বরে মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে এবং মানুষ সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিস পত্র সাপ্তাহিক হাট থেকে ক্রয় করে আর এই বৃষ্টি ফলে হাটে ক্রেতারা দেখা নেই বললেই চলে। হাট ব‍্যবসায়ীরা সমস‍্যায় পড়ছেন এই মুষুলধারে বৃষ্টিপাতের ফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *