কালচিনির বিধায়ক বিশাল লামা নদীর ভাঙন পরিদর্শন করলেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নদীর ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক। কালচিনির বিধায়ক বিশাল লামা এদিন ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে ৯ নম্বর লাইন ও ১২ নম্বর লাইনে নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয়দের বক্তব্য, এভাবে ভাঙন চলতে থাকলে ভিটেছাড়া হতে হবে অনেককে। এদিন কালচিনির বিধায়ক বিশাল লামা বলেন, এলাকায় ভাঙন ব্যাপক আকার নিয়েছে। আটিয়াবাড়ি চা বাগানে নদী ভাঙ্গন পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহুর্তে এলাকার বাসিন্দাদের বাড়ি ঘর নদী গর্ভে চলে যেতে পারে। এই এলাকায় নদী ভাঙ্গন নিয়ে সেচ দপ্তরের সঙ্গেও প্রয়োজনীয় আলোচনা করবেন বলে জানিয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *