রানাঘাট থানার রায় নগর কর্মকার পড়ায় পথ কুকুর দের মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খাবারের সাথে বিষ মিশিয়ে পথ কুকুর দের মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানাঘাট থানার রায় নগরে। সূত্রের খবর, রানাঘাট থানার রায় নগর কর্মকার পড়ায় গত কয়েকদিন যাবৎ একের পর এক সারমেয় এর বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে। মৃত্যু হয়েছে এক পথ কুকুরের। আর এই ঘটনাতেই পথ কুকুরদের মাংসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্মকার পাড়ার বাসিন্দা তপন মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রাস্তা দিয়ে তপন মন্ডল হেটে গেলে তাকে দেখে কুকুরে চিৎকার করে। আর সেই কারণেই গত কয়েকদিন আগে ওই এলাকার 6 টি কুকুরকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তপন মন্ডল নামের ওই ব্যক্তি। অভিযোগ,এই পর্যন্ত 5 টি কুকুরের মৃত্যু হয়েছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও একটি সারমেয়। আর এই ঘটনার প্রেক্ষিতে রানাঘাট থানায় অভিযুক্ত তপন মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন কর্মকার পাড়ার বাসিন্দা সজল কর্মকার নামের এক ব্যক্তি। খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত তপন মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *