বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- টানা দূ থেকে তিন ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকা। ইংরেজবাজার শহরের বাজার থেকে বেশ কিছু ওয়ার্ডও জলমগ্ন। জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হসপিটাল, ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি জানান, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায় জল রয়েছে তবে আমাদের পৌরসভার আধিকারিক থেকে কর্মীরা, ইতিমধ্যেই বিষয়টি দেখছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জল অনেকটাই কমেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জলের বিষয়টি নিয়ে রীতিমতো দেখতে বলেছেন আমি নিজে এসে বিষয়টি দেখলাম কিছুক্ষণের মধ্যেই মেডিকেল কলেজের যে জল নেমে যাবে। পৌরসভার বেশ কিছু ওয়ার্ড ও বাজারগুলিতে যে জল এখন অব্দি জমা রয়েছে সেটিও নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এম এস ভিপি প্রসেনজিৎ সাহা জানান চিকিৎসা পরিষেবা কোনোরকম ভাবে থেমে নেই জল থাকলেও ডাক্তাররা রোগীদের পরিষেবা দিয়ে থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *