নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার ভাটিবাড়ি এলাকায় গদাধর নদীর বাঁধে ভাঙ্গনের ফলে এলাকায় নদীর জল ঢুকে যায়। যার ফলে কয়েকশো মানুষ এক প্রকার বন্যার কবলে পড়ে। রাস্তাঘাট জলের তলায় চলে গেছে, মানুষের বাড়িতেও জল ঢুকে গেছে। প্রায় মানুষের বাড়িতেই রান্না বন্ধ। এই অবস্থায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে তাদের জন্য আহারের ব্যবস্থা করে, সেখানে পরিদর্শন করতে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তিনি জানান, অবিলম্বে ব্যাবস্থা না নিলে পুরো গ্রাম ভেসে যাবে।
কুমারগ্রাম বিধানসভার ভাটিবাড়ি এলাকায় গদাধর নদীর বাঁধে ভাঙ্গনের ফলে এলাকায় নদীর জল ঢুকে যায়।












Leave a Reply