সোমবার সকালে এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদায় কাঁচ দোকানের সামনে সোমবার সকালে এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।জানা যায়, সোমবার সকালে কাঁচ দোকানের সামনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপর খবর দেয় বেলদা থানায় মৃতদেহ উদ্ধারের পর জানা যায় মৃত ওই ব্যক্তি কাঁচ দোকানেই কাজ করতো।নাম ভোলা নায়েক বাড়ি মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত নলবাড়ি গণপতি নগর এলাকায়।তবে কিভাবে মৃত্যু হল তা স্পষ্ট নয়। বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।রহস্যজনক এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *