বালুরঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক নতুন প্রায় ১০০ মিটার সিসি রাস্তার শুভ সূচনা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিজের ওয়ার্ডে নতুন রাস্তার শুভ উদ্বোধন করলেন পৌরপিতা। নতুন রূপে সেজে উঠবে বালুরঘাট শহর এই প্রতিজ্ঞা নিয়েছিলো নতুন পৌরবোর্ড। ২০২২ সালে নতুন পৌরবোর্ড ক্ষমতায় এসে এই প্রতিজ্ঞা নিয়েছিল। এদিন রথের পুণ্য তিথিতে বালুরঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক নতুন প্রায় ১০০ মিটার সিসি রাস্তার শুভ সূচনা করলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র। উল্লেখ্য ৫ নং ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে এলাকা বাসির দাবি ছিল এই নতুন রাস্তার। প্রতিশ্রুতি মতন এই রাস্তা এদিন শুভ সূচনা হয়, পুণ্য রথের তিথিতে জন্যগণের সুবিধার্থে এই রাস্তা এদিন খুলে দেওয়া হয়। জানাযায় এই রাস্তা ৫১২ নং জাতীয় সরককে সংযোগ করবে । এক বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তা কাজ করবে বলে জানাযায়। এদিন এই ওয়ার্ডের পৌরপিতা পাশাপাশি চেয়ারম্যান অশোক কুমার মিত্র আমাদের কি বললেন সেটা শুনবো। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট নিউজ আজকাল 24 ।

বাইট: অশোক কুমার মিত্র (চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *