অপসারিত তৃণমূল শ্রমিক নেতা রাকেশ শীলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠে। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট ——– নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলার তদন্তে তৎপর হলো পুলিশ। অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে যুক্ত হলো নতুন ধারা। পুলিশি আবেদনের ভিত্তিতেই নতুন সংযোজন বলে আদালত সূত্রের খবর। প্রসঙ্গত, চলতি বছরের ২৮শে মে তারিখে দল থেকে অপসারিত তৃণমূল শ্রমিক নেতা রাকেশ শীলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠে। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকেশ শীলকে আর সেভাবে জেলায় দেখা যায়নি। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অধরা এই মামলার মূল অভিযুক্ত রাকেশ শীল। যদিও তার দাবি, মিথ্যে অভিযোগে তাকে ফাসানো হয়েছে। এদিকে এরই মাঝে নির্যাতিতা তথা ওই নাবালিকা পরিবারের এক সদস্যা সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া এবং পরিবারের লোকেদের মারধোর করার অভিযোগ তুলে সরব হয়েছে। একইসাথে ওই নির্যাতিতা পরিবারের এক সদস্যাকে ঘরছাড়া করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন ওই নির্যাতিতা পরিবারের সদস্যা। অপরদিকে আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার মূল অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে আরও একটি নতুন ধারা যুক্ত হয়েছে। সরকারি উকিল বিশেষ কারন এ বাইরে থাকায় সরকারি উকিল এর কোন বক্তব্য পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *