বালুরঘাট শহরে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক করছেন জেলা তৃণমূল নেতৃত্ব, যার নেতৃত্বে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল। শহীদ দিবসে কলকাতায় দলীয় কোন সমর্থক নিয়ে যাওয়ার জন্যই মূলত এই বৈঠক। বুধবার বালুরঘাট শহরে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল, বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র পাশাপাশি তৃণমূলের অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। বিগত বেশ কিছু দিন ধরে বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ড জুড়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *