গাজোল দেওতলা অঞ্চলের ২০ মাইলে গ্রামে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চালকের ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ১৩ জুলাইঃ- মালদার গাজোল দেওতলা অঞ্চলের ২০ মাইলে গ্রামে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চালকের । পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিলন মাহাতো বয়স (২৮ ) বাড়ি গাজোলের ২০ মাইল গ্ৰামে , পেশায় ছিলেন টোটো চালক। পরিবার সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ টোটোর চার্জ শেষ হয়ে গেলে টোটো চার্জ করতে গিয়ে বিদ্যুতের তারে শর্ট-সার্কিট হয়ে পড়ে যায়। এরপর পরিবারের লোকজনদের চোখে পড়তেই তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কত কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এদিন শনিবার মৃত বাড়ি গাজোল থানা সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। এই ঘটনার অবিলম্বে মৃত্যুর পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *