সোমবার লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের।।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের।। সোমবার ঘটনাটি ঘটেছে সিলামপুর হাটখোলা এলাকায়।।
মৃত টোটো চালকের নাম মতিউর রহমান বয়স আনুমানিক ৩১ বছর।। তার বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত উওর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে।।
পরিবার সূত্রে খবর সোমবার সকাল ছটা নাগাদ কালিয়াচকের উদ্দেশ্যে টোটো নিয়ে বেরোয় মতিউর রহমান বাড়ি ফেরার পথে সিলামপুর হাটখোলা এলাকায় একটি লরি সজরে এসে পিষ্ট করে দিয়ে যায় মতিউর রহমানকে।।
ঘটনাস্থলে মৃত হয়েছে তার এমনটাই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।।
মৃত টোটো চালক মতিউর রহমানের দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে। ঘটনা কে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে চাঁদপুর এলাকা জুড়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *