৫০ টি চারাগাছ লাগিয়ে সিডস নামক এনজিও সংস্থা বৃক্ষরোপনের মাধ্যমে পথচলা শুরু করল মহারাজপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা,রতুয়াঃ- সিডস নামক এনজিও সংস্থা বৃক্ষরোপনের মাধ্যমে পথচলা শুরু করল মহারাজপুর এলাকায়।শনিবার,এদিন ৫০ টি চারাগাছ লাগানো হয় এবং আগামী দিনে মহেশপুর এলাকার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে সাহায্য করবে এই এনজিও সংস্থা বলে খবর। আজ এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, মোরাদপুর অঞ্চলে প্রাক্তন প্রধান মোহাম্মদ নঈম উদ্দিন, এনজিও সংস্থার সদস্যা হাদীদা বেগম সহ অনন্যরা।

হাদিদা বেগম জানান, আজ মহারাজপুর অঞ্চলে বৃক্ষরোপণ করা হলো, আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *