বালুরঘাট থানা থেকে মাত্র পাঁচ কিমি দূরে নলতাহার মোড়ে রমরমিয়ে চলছে অনলাইন লটারি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ আগস্ট :- বালুরঘাটে রমরমিয়ে চলছে অনলাইন লটারি। ফাঁকি দেওয়া হচ্ছে সরকার কর ( ট্যাক্স )। খবর পেতেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের।

বালুরঘাট থানা থেকে মাত্র পাঁচ কিমি দূরে নলতাহার মোড়ে রমরমিয়ে চলছে অনলাইন লটারি। পশ্চিমবঙ্গ সিকিম নাগাল্যান্ড ডিয়ার রাজ্য লটারি সামনে রেখে বিক্রি করলেও পর্দার আরালে দোকানের ভেতরে চলছে অনলাইন লটারি। ম্যাজিক ডিলাক্স অনলাইন লটারি যাকে অনেকে বলছে লোটো। এক টাকায় একটি টিকিট। যদিও দোকানে কমপক্ষে আপনাকে দশ টাকার টিকিট কাটতে হবে। যেকোনো একটি নাম্বার বাধলেই এক টাকার বিনিময় আপনি পাবেন ৯০ টাকা। পাঁচ মিনিট অন্তর অন্তর ক্রমাগত চলছে খেলা। গ্রামের মানুষজন এসে খেলছেও কেউ নিঃস্ব হচ্ছে কেউ আবার জিতে যাচ্ছে। কিন্তু এই লটারির খেলা সরকারকে বুড়ো আঙ্গুল লিখিয়ে কর ফাঁকি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *