পানিহাটি, নিজস্ব সংবাদদাতা :- বিভিন্ন দাবিকে সামনে রেখে পানিহাটি পুরসভায় কর্মরত প্রায় ৬০০ জন নির্মল বন্ধু কর্মী পুরসভার মূল গেটগুলি অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে পুরসভার কাজকর্ম কার্যত অচল হয়ে পড়ে। সাধারণ পুরকর্মীরা দীর্ঘক্ষণ পুরসভায় প্রবেশ করতে পারেননি, ফলে পরিষেবা ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা পুরসভার গেট আটকে স্লোগান দিতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ বাহিনী।
বিক্ষোভের জেরে পুরসভার স্বাভাবিক কাজকর্মে ব্যাপক প্রভাব পড়ে।
গেট বন্ধ করে বিক্ষোভ, পরিষেবা ব্যাহত পানিহাটি পুরসভায়; পরিস্থিতি সামাল দিতে পুলিশের হস্তক্ষেপ।












Leave a Reply