দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, কিছু ক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । যদিও রেল পুলিশ এলাকায় প্রবেশ করতে দেয়নি কাউকে, এলাকা পুরোপুরি ঘেরে রাখে।এরপর দমকল ঘটনা স্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছু ক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।জানা গেছে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির একটি কামরাতেই আগুন লাগার ঘটনা ঘটে। এই মুহুর্তে স্বাভাবিক রয়েছে পাঁশকুড়া স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *