নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক বিজেপি এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপির এজেন্ট। জানা যায় আহত বিজেপি কর্মীর নাম অজয় মাঝি, বাড়ি শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের শ্রীরামপুরে। আহত বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাতে তিনি বাড়ি ফিরছিলেন তখনই তৃণমূলের একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। অভিযোগ, ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করে তাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে পরবর্তীতে ওই আহত বিজেপি কর্মীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় ওই বিজেপি কর্মীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আজও শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত বিজেপি কর্মী। এই ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীর বিস্ফোরক অভিযোগ, তাকে যখন মারধর করা হয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বলে ৫ই জুলাই দরকার নেই, তার আগেই মেরে ঘরে ঢুকিয়ে দেবো। তার দাবি ২০১৮ সালে বিজেপির এজেন্ট ছিলেন তিনি, এরপর ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এজেন্ট ছিলেন। গয়েশপুর পঞ্চায়েতে বিজেপি দশটা আসনে জয় লাভ করে, আর পুরনো আক্রোশের জেরে ই তার উপর এইভাবে হামলা বলে অভিযোগ। সূত্রের খবর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ, অন্যদিকে গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।











Leave a Reply