বামনগোলা থানার পুলিশ পাকুয়াহাট কাণ্ডে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করল।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- পাকুয়াহাট কাণ্ডে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে জগদলা এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে ধৃতের নাম স্বরূপ চক্রবর্তী। বাড়ি ওই এলাকাতেই। বুধবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই নিয়ে পাকুয়াহাট কান্ডে মোট সাতজনকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার পাকুয়াহাট কাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে তিনজন মহিলা এবং দুইজন পুরুষ ছিল। ঘটনার তদন্তে নেমে গত ২৪ তারিখ সঞ্জীব রায় নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি আরো একজন পলাতক ছিল। ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার আরো এক অভিযুক্ত স্বরূপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য বামন গোলা থানার পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ঘটনার তদন্ত নেমে আজ পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *