দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস পালন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফালাকাটা ব্লকের প্রায় প্রতিটি বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। এদিন ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রথমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেয়। তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্য দান করেন দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। এদিন আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *