পিড়াকাটা বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ ও নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির, উপস্থিত পুলিশ সুপার ও দুই বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিড়াকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ,নারী শিক্ষা ও নিরাপত্তা বিষয় নিয়ে বুধবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুচ্ছাইত,পিড়াকাটা বিট হাউসের IC সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহ, নারী শিক্ষা ও নারীদের বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে সচেতন করলেন দুই বিধায়ক সহ জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *