দুর্গা পূজার সূচনা করল, সুকান্ত স্মৃতি সংঘ।

নিজস্ব সংবাদদাতা, মালদা— খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার সূচনা করল, সুকান্ত স্মৃতি সংঘ। শনিবার সকাল আনুমানিক মহানন্দা পল্লী এলাকায় খুঁটি পূজার মধ্যে দিয়ে এই ক্লাবের পুজোর শুভ সূচনা করা হয়। জানা গেছে এবছর পুজোর থিম পট পুতুলের ঘর। এই বছর ৪৬ তম বর্ষ পুজোর হতে চলেছে। এদিন ঢাক কাসর এবং মন্ত্রচারণের মধ্যে দিয়ে নাড়কেল ফাটিয়ে খুঁটি পুজো সম্পন্ন করা হয়। উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার সহ ক্লাবের সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *