জনসাধারণের সুবিধার্থে ভরসা নামক অ্যাপ লঞ্চ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- জনসাধারণের স্বার্থে আবারও একধাপ এগিয়ে সাধুবাদ যোগ্য পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সাধারণ জনসাধারণের সুবিধার্থে ভরসা নামক অ্যাপ লঞ্চ করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অ্যাপ এর শুভ উন্মোচন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ , অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি , এসডিপিও সদর সাউথ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠকে বলেন , আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন । অভিযোগ জানানোর পর এই ভরসা অ্যাপের মাধ্যমে তার স্টেটাসও দেখতে পারবেন । অভিযোগ জানানোর পরেও যদি সন্তুষ্ট না হন সাধারন মানুষ তাহলে সেই কথা জানিয়ে সাধারণ মানুষ সেই অভিযোগের রিভিউ করাতে পারবেন । ভরসা নামক অ্যাপ টি অ্যান্ড্রয়েড বেস। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ-টি প্লে স্টোর মারফত ডাউনলোড করা যাবে। জেলা পুলিশ সুপার আমনদীপ আরো জানান, যত অভিযোগ আসবে কোন থানায় যাবে না, সরাসরি আমার অফিসে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *